• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
     সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে ॥
তোমার আশিস আমার কাজে                সফল হবে বিশ্ব-মাঝে,
     জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে ॥
     কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে।
     ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি–                 সকল বাঁধন যাবে কাটি,
     কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
রচনাস্থান: ঢাকা (প্রাচী)
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑