• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজিকে এই সকালবেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজিকে এই সকালবেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজিকে এই সকালবেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   আজিকে এই সকালবেলাতে
          বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে ॥
আকাশে ওই অরুণ রাগে   মধুর তান করুণ লাগে,
          বাতাস মাতে আলোছায়ার মায়ার খেলাতে ॥
          নীলিমা এই নিলীন হল আমার চেতনায়।
          সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়।
লোকান্তরের ও পার হতে   কে উদাসী বায়ুর স্রোতে
          ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে ॥
রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ বৈশাখ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑