• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সূচিপত্র

  1. আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
  2. আমি সংসারে মন দিয়েছিনু (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ ॥
          হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে
          তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে ॥
          সুখ সুখ করে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,
          তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে–
          করুণা তোমার কোন্‌ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে–
                   সহসা দেখিনু নয়ন মেলিয়ে,
                        এনেছ তোমারি দুয়ারে ॥

রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

.

আমি সংসারে মন দিয়েছিনু (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

  আমি  সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
  আমি  সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ।
           ( দয়া ক’রে দুখ দিলে আমায়, দয়া ক’রে। )
       হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে 
       তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে।
          ( কুড়ায়ে এনে, শতখান হতে কুড়ায়ে এনে,
               ধুলা হতে তারে কুড়ায়ে এনে। ) 
       সুখ সুখ ক’রে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,
       তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে। 
          ( বুঝায়ে দিলে, হৃদয়ে আসি বুঝায়ে দিলে,
               তুমি কে হও আমার বুঝায়ে দিলে। ) 
       করুণা তোমার কোন্‌ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে,
       সহসা দেখিনু নয়ন মেলিয়ে–এনেছ তোমারি দুয়ারে।
       ( আমি না জানিতে, কোথা দিয়ে আমায় এনেছ
                       আমি না জানিতে। )

রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1305
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজিকে এই সকালবেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑