• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,
          নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ॥
কী হল না, কী পেলে না,   কে তব শোধে নি দেনা
          সে সকলই মরীচিকা মিলাইবে পিছে ॥
          এই-যে হেরিলে চোখে অপরূপ ছবি
          অরুণ গগনতলে প্রভাতের রবি–
এই তো পরম দান       সফল করিল প্রাণ,
          সত্যের আনন্দরূপ
              এই তো জাগিছে ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২৬
রচনাস্থান: পিরিউস
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি সংসারে মন দিয়েছিনু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑