• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে
          মিলাব তাই জীবনগানে ॥
গগনে তব বিমল নীল– হৃদয়ে লব তাহারি মিল,
          শান্তিময়ী গভীর বাণী নীরব প্রাণে ॥
          বাজায় উষা নিশীথকুলে যে গীতভাষা
          সে ধ্বনি নিয়ে জাগিবে মোর নবীন আশা।
ফুলের মতো সহজ সুরে   প্রভাতে মম উঠিবে পূরে,
          সন্ধ্যা মম সে সুরে যেন মরিতে জানে ॥

রাগ: সাহানা
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২ মাঘ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ জানুয়ারি, ১৯২৭

যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি বিশ্বতানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজিকে এই সকালবেলাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে তোরা যারা শুনবি না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑