• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

  গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর–
  হৃদয় মোর কে বেঁধেছে রাঙা রাখীর ডোর?।
আজিকে এই আকাশতলে   জলে স্থলে ফুলে ফলে
  কেমন ক’রে মনোহরণ, ছড়ালে মন মোর?।
  কেমন খেলা হল আমার আজি তোমার সনে!
  পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে।
আনন্দ আজ কিসের ছলে    কাঁদিতে চায় নয়নজলে,
  বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর॥

রাগ: কাফি-খাম্বাজ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আশ্বিন, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑