• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
     আলোয়  আলোকময় করে হে এলে আলোর আলো।
     আমার নয়ন হতে আঁধার   মিলালো মিলালো ॥
সকল আকাশ সকল ধরা    আনন্দে হাসিতে ভরা,
     যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো ॥
     তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ।
     তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান।
তোমার আলো ভালোবেসে   পড়েছে মোর গায়ে এসে,
     হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো ॥
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑