• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
        ধন্য হল ধন্য হল মানবজীবন॥
নয়ন আমার রূপের পুরে    সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,
      শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন॥
    তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি–
    গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি।
এখন সময় হয়েছে কি?      সভায় গিয়ে তোমায় দেখি
    জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন॥

রাগ: সরফর্দা-বিলাবল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑