• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে
তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া॥
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
মুরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ;
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া॥
চেতনা আমার কল্যাণ-রস-সরসে
শতদল-সম ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া॥
নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার উদয়-অরুণ কান্তি,
অলস আঁখির আবরণ গেল সরিয়া॥

রাগ: ভৈরব
তাল: নবতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩১৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1907

প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑