• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে,
              খসে যাবার ভেসে যাবার
                    ভাঙবারই আনন্দে রে।
                    পাতিয়া কান শুনিস না যে
                    দিকে দিকে গগনমাঝে
                    মরণবীণায় কী সুর বাজে
                           তপন-তারা-চন্দ্রে রে
                     জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে
                           জ্বলবারই আনন্দে রে।
পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই-বা জানে,
চায় না ফিরে পিছন-পানে
       রয় না বাঁধা বন্ধে রে
লুটে যাবার ছুটে যাবার
       চলবারই আনন্দে রে।
              সেই আনন্দ-চরণপাতে
              ছয় ঋতু যে নৃত্যে মাতে,
              প্লাবন বহে যায় ধরাতে
                    বরন গীতে গন্ধে রে
              ফেলে দেবার ছেড়ে দেবার
                    মরবারই আনন্দে রে।

রাগ: বাহার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রাণে খুশির তুফান উঠেছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑