• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাণে খুশির তুফান উঠেছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রাণে খুশির তুফান উঠেছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণে খুশির তুফান উঠেছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          প্রাণে খুশির তুফান উঠেছে।
          ভয়-ভাবনার বাধা টুটেছে ॥
দুঃখকে আজ কঠিন বলে   জড়িয়ে ধরতে বুকের তলে
          উধাও হয়ে হৃদয় ছুটেছে ॥
হেথায় কারো ঠাঁই হবে না    মনে ছিল এই ভাবনা,
          দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে যে     রেখেছিলেম ধুয়ে মেজে,
          আনন্দে সে ধুলায় লুটেছে ॥

রাগ: ভৈরবী-রামকেলী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৩
রচনাস্থান: লন্ডন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

প্রাণে খুশির তুফান উঠেছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার আনন্দ ওই এল দ্বারে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑