• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তব সিংহাসনের আসন হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তব সিংহাসনের আসন হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তব সিংহাসনের আসন হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তব     সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে–
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে  নাথ, থেমে॥
       একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান;
       তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে,
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥
       তোমার সভায় কত-না গান, কতই আছেন গুণী–
       গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
       লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
       হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে–
মোর    বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে নাথ, থেমে॥

রাগ: পিলু-ভীমপলশ্রী-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

তব সিংহাসনের আসন হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তাই তোমার আনন্দ আমার পর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জীবনে যত পূজা হল না সারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑