• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাই তোমার আনন্দ আমার পর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তাই তোমার আনন্দ আমার পর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তাই তোমার আনন্দ আমার পর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তাই তোমার আনন্দ আমার ‘পর
          তুমি তাই এসেছ নীচে।
আমায় নইলে ত্রিভুবনেশ্বর,
     তোমার     প্রেম হত যে মিছে।
       আমায় নিয়ে মেলেছ এই মেলা,
       আমার হিয়ায় চলছে রসের খেলা,
       মোর জীবনে বিচিত্ররূপ ধরে
            তোমার     ইচ্ছা তরঙ্গিছে॥
তাই তো তুমি রাজার রাজা হয়ে
     তব    আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ-বেশে
     প্রভু,    নিত্য আছ জাগি।
        তাই তো, প্রভু, হেথায় এল নেমে,
        তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে,
মূর্তি তোমার যুগল-সম্মিলনে    সেথায়    পূর্ণ প্রকাশিছে॥

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: জানিপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

তাই তোমার আনন্দ আমার পর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তব সিংহাসনের আসন হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑