• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনে যত পূজা হল না সারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবনে যত পূজা হল না সারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনে যত পূজা হল না সারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

    জীবনে যত পূজা হল না সারা,
    জানি হে জানি তাও হয় নি হারা।
যে ফুল না ফুটিতে      ঝরেছে ধরণীতে
    যে নদী মরুপথে হারালো ধারা
    জানি হে জানি তাও হয় নি হারা॥
    জীবনে আজো যাহা রয়েছে পিছে,
    জানি হে জানি তাও হয় নি মিছে।
আমার অনাগত           আমার অনাহত
    তোমার বীণা-তারে বাজিছে তারা–
    জানি হে জানি তাও হয় নি হারা॥

রাগ: ভৈরবী
তাল: তেওরা বা রূপকড়া
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ শ্রাবণ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

জীবনে যত পূজা হল না সারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তব সিংহাসনের আসন হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জানি জানি কোন আদি কাল হতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑