• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানি নাই গো সাধন তোমার বলে কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জানি নাই গো সাধন তোমার বলে কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি নাই গো সাধন তোমার বলে কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     জানি নাই গো সাধন তোমার বলে কারে।
আমি        ধুলায় বসে খেলেছি এই
                        তোমার দ্বারে ॥
অবোধ আমি ছিলেম বলে     যেমন খুশি এলেম চলে,
     ভয় করি নি তোমায় আমি অন্ধকারে ॥
তোমার     জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,
     “পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।’
ফেরার পন্থা বন্ধ করে     আপনি বাঁধো বাহুর ডোরে,
     ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জানি নাই গো সাধন তোমার বলে কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওদের কথায় ধাঁদা লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑