• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমায়  ভুলতে দিতে নাইকো তোমার ভয়
আমার       ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥
     দূরে গিয়ে বাড়াই যে ঘুর,   সে দূর শুধু আমারি দূর–
              তোমার কাছে দূর কভু দূর নয় ॥
          আমার       প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,
          তোমার     বসন্তবায় নাই কি গো তাই বলে!
এই খেলাতে আমার সনে   হার মানো যে ক্ষণে ক্ষণে–
              হারের মাঝে আছে তোমার জয় ॥

রাগ: ভৈরবী-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জানি নাই গো সাধন তোমার বলে কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑