• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওদের কথায় ধাঁদা লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওদের কথায় ধাঁদা লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওদের কথায় ধাঁদা লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
     তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥
হৃদয়কুসুম আপনি ফোটে,     জীবন আমার ভরে ওঠে–
     দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥
     সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
     আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,    এই তো দেখি রাত্রিদিবা
              ঘরেই তোমার আনাগোনা–
                        পথে কি আর তোমায় খুঁজি ॥

রাগ: বাউল
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওদের কথায় ধাঁদা লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে (পূজা) – লিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জানি নাই গো সাধন তোমার বলে কারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑