• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে (পূজা) – লিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে (পূজা) – লিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে (পূজা) – লিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে।
মেলো আঁখি, জাগো জাগো,   থেকো না রে অচেতন ॥
সকলেই তাঁর কাজে     ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু,  ভানু ধাইল আকাশপথে ॥
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু–
একে একে ফুলগুলি তাই   ফুটিয়া উঠিছে বনে।
শুন সে আহ্বানবাণী,   চাহো সেই মুখপানে–
          তাঁহার আশিস লয়ে
                   চলো রে যাই সবে তাঁর কাজে ॥

রাগ: বিভাস
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

ওঠো ওঠো রে-- বিফলে প্রভাত বহে যায় যে (পূজা) – লিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিশিদিন চাহো রে তাঁর পানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওদের কথায় ধাঁদা লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑