• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।
          পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥
লুঠ-করা ধন ক’রে জড়ো         কে হতে চাস সবার বড়ো–
          এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।
          নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥
          নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?
          লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।
ধনী যে তুই দুঃখধনে             সেই কথাটি রাখিস মনে–
          ধুলার ‘পরে স্বর্গ তোমায় গড়তে হবে–
          বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জীবন যখন ছিল ফুলের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুই কেবল থাকিস সরে সরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑