• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন যখন ছিল ফুলের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জীবন যখন ছিল ফুলের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন যখন ছিল ফুলের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত ॥
          বসন্তে সে হ’ত যখন দাতা
          ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,
                   তবুও যে তার বাকি রইত কত ॥
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই।
          হেমন্তে তার সময় হল এবে
          পূর্ণ করে আপনাকে সে দেবে,
                   রসের ভারে তাই সে অবনত ॥

রাগ: দেশ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ অগাস্ট, ১৯১৩
রচনাস্থান: ইংল্যান্ড
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জীবন যখন ছিল ফুলের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑