• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুই কেবল থাকিস সরে সরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুই কেবল থাকিস সরে সরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুই কেবল থাকিস সরে সরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তুই     কেবল থাকিস সরে সরে,
          তাই    পাস নে কিছুই হৃদয় ভরে ॥
আনন্দভাণ্ডারের থেকে       দূত যে তোরে গেল ডেকে–
কোণে বসে দিস নে সাড়া,    সব খোয়ালি এমনি করে ॥
             জীবনটাকে তোল্‌ জাগিয়ে,
             মাঝে সবার আয় আগিয়ে।
চলিস নে পথ মেপে মেপে   আপনাকে দে নিখিল ব্যেপে–
যে ক’টা দিন বাকি আছে    কাটাস নে আর ঘুমের ঘোরে ॥

রাগ: বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ কার্তিক, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ অক্টোবর, ১৯১৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

তুই কেবল থাকিস সরে সরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑