• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
          তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি ॥
আমি তাই চাই ভরিয়া পরান   দুঃখের সাথে দুঃখের ত্রাণ,
          তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি।
          দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি ॥
          যত দিতে চাও কাজ দিয়ো যদি তোমারে না দাও ভুলিতে,
          অন্তর যদি জড়াতে না দাও জালজঞ্জালগুলিতে।
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে   মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,
          ধুলায় রাখিয়ো পবিত্র ক’রে তোমার চরণধূলিতে–
          ভুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে ॥
          যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব– যাই যেন তব চরণে,
          সব শ্রম যেন বহি লয় মোরে সকলশ্রান্তিহরণে।
দুর্গম   পথ এ ভবগহন,    কত ত্যাগ শোক বিরহদহন–
          জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে–
          সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিখিলশরণ চরণে ॥

রাগ: ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑