• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুখের বেশে এসেছ ব’লে তোমারে নাহি ডরিব হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দুখের বেশে এসেছ ব’লে তোমারে নাহি ডরিব হে।
          যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় ক’রে ধরিব হে ॥
আঁধারে মুখ ঢাকিলে  স্বামী,   তোমারে তবু চিনিব আমি–
          মরণরূপে আসিলে  প্রভু, চরণ ধরি মরিব হে।
          যেমন করে দাও-না দেখা তোমারে নাহি ডরিব হে ॥
          নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে।
          বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু-বাঁধনে হে।
তুমি যে আছ বক্ষে ধরে   বেদনা তাহা জানাক মোরে–
          চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

দুখের বেশে এসেছ ব'লে তোমারে নাহি ডরিব হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমারি তরে মা সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑