• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারি তরে মা সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমারি তরে মা সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ।  তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।।
     তোমারি শোকে এ আঁখি বরষিবে,   এ বীণা তোমারি গাহিবে গান ।।
     যদিও এ বাহু অক্ষম দুর্বল  তোমারি কার্য সাধিবে ।
     যদিও এ অসি কলঙ্কে মলিন  তোমারি পাশ নাশিবে ।।
     যদিও, হে দেবী, শোণিতে আমার  কিছুই তোমার হবে না
     তবু, ওগো মাতা পারি তা ঢালিতে  একতিল তব কলঙ্ক ক্ষালিতে—
                নিভাতে তোমার যাতনা ।
     যদিও, জননী, যদিও আমার  এ বীণায় কিছু নাহিক বল
     কী জানি যদি, মা, একটি সন্তান  জাগি উঠে শুনি এ বীণাতান ।।

রাগ: দেশ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1284
রচনাকাল (খৃষ্টাব্দ): 1877
স্বরলিপিকার: সরলা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আরো আরো প্রভু, আরো আরো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑