• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?
          ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ॥
প্রাণ কারো সাড়া নাহি পায়,    রবি শশী দেখা নাহি যায়,
          এ পথে চলে যে অসহায়– তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ॥
          সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়–
          দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই,    পিপাসিত প্রাণ কাঁদে ওই–
          অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো ॥
          কে আমার আত্মীয় স্বজন– আজ আসে, কাল চলে যায়।
          চরাচর ঘুরিছে কেবল– জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয়   কে কাহারে দিবে গো আশ্রয়–
          সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো ॥

রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑