• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আরো আঘাত সইবে আমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আরো আঘাত সইবে আমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আরো আঘাত সইবে আমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      আরো আঘাত সইবে আমার, সইবে আমারো।
      আরো কঠিন সুরে জীবন-তারে ঝঙ্কারো ॥
যে রাগ জাগাও আমার প্রাণে   বাজে নি তা চরম তানে,
      নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো ॥
      লাগে না গো কেবল যেন কোমল করুণা,
      মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না।
জ্ব’লে উঠুক সকল হুতাশ,      গর্জি উঠুক সকল বাতাস,
      জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো ॥

রাগ: ঝিঁঝিট
তাল: যৎ
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

আরো আঘাত সইবে আমার (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই করেছ ভালো নিঠুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি বহু বাসনায় প্রাণপণে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑