• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি বহু বাসনায় প্রাণপণে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি বহু বাসনায় প্রাণপণে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি বহু বাসনায় প্রাণপণে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি   বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
                   এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ’রে ॥
না চাহিতে মোরে যা করেছ দান– আকাশ আলোক তনু মন প্রাণ,
                   দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক’রে
                             অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আমি   কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে;
                             তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়,   নিতে চাও ব’লে ফিরাও আমায়–
          পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক’রে
                             আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥

রাগ: ছায়ানট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1313
রচনাকাল (খৃষ্টাব্দ): 1907
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী

আমি বহু বাসনায় প্রাণপণে চাই (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আরো আঘাত সইবে আমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑