• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই করেছ ভালো নিঠুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এই করেছ ভালো নিঠুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই করেছ ভালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই করেছ ভালো, নিঠুর,
             এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
             তীব্র দহন জ্বালো।
                           আমার এ ধূপ না পোড়ালে
                           গন্ধ কিছুই নাহি ঢালে,
                           আমার এ দীপ না জ্বালালে
                                  দেয় না কিছুই আলো।
যখন থাকে অচেতনে
             এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
             সেই তো পুরস্কার।
              অন্ধকারে মোহে লাজে
                    চোখে তোমায় দেখি না যে,
                    বজ্রে তোলো আগুন করে
                           আমার যত কালো।

রাগ: ইমনকল্যাণ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

এই করেছ ভালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বজ্রে তোমার বাজে বাঁশি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আরো আঘাত সইবে আমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑