• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যখন তুমি বাঁধছিলে তার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যখন তুমি বাঁধছিলে তার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যখন তুমি বাঁধছিলে তার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা–
বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুখের কথা ॥
          এতদিন যা সঙ্গোপনে    ছিল তোমার মনে মনে
          আজকে আমার তারে তারে শুনাও সে বারতা ॥
আর বিলম্ব কোরো না গো, ওই-যে নেবে বাতি।
দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি।
          বাঁধলে যে সুর তারায় তারায়   অন্তবিহীন অগ্নিধারায়,
          সেই সুরে মোর বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা ॥

রাগ: সাহানা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

যখন তুমি বাঁধছিলে তার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑