• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–
এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা ॥
এরই গোপন হৃদয় ‘পরে   ব্যথার স্বর্গ বিরাজ করে
                   দুঃখে-আলো-করা ॥
বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে–
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে   আনন্দলোক মিলবে তবে
                   সুধায়-সুধায়-ভরা ॥

রাগ: ছায়ানট-কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যখন তুমি বাঁধছিলে তার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑