• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
          বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা    আমারি এ আপন কথা–
          ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥
          বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
          জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।
আজকে দেখি পরান-মাঝে,   তোমার গলায় সব মালা যে–
          সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
             সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥

রাগ: পিলু
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মোর মরণে তোমার হবে জয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যখন তুমি বাঁধছিলে তার (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑