• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর মরণে তোমার হবে জয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোর মরণে তোমার হবে জয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর মরণে তোমার হবে জয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর    মরণে তোমার হবে জয়।
মোর    জীবনে তোমার পরিচয় ॥
মোর    দুঃখ যে রাঙা শতদল
আজ    ঘিরিল তোমার পদতল,
মোর    আনন্দ সে যে মণিহার   মুকুটে তোমার বাঁধা রয় ॥
মোর    ত্যাগে যে তোমার হবে জয়।
মোর    প্রেমে যে তোমার পরিচয়।
মোর    ধৈর্য তোমার রাজপথ
সে যে   লঙ্ঘিবে বনপর্বত,
মোর    বীর্য তোমার জয়রথ   তোমারি পতাকা শিরে বয় ॥      

রাগ: মিশ্র কেদার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মোর মরণে তোমার হবে জয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑