• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?
          কিসের তরে এই আয়োজন এমন কলরবে?।
অগ্নিবাণে তূণ যে ভরা,    চরণভরে কাঁপে ধরা,
          জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে ॥
বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করো
          উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?
এই-যে আমার ব্যথার খনি   জোগাবে ওই মুকুট-মণি–
          মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে ॥

রাগ: ভৈরবী
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল থেকে শান্তিনিকেতনের পথে
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যেমন দখিনে বায়ু ছুটেছে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোর মরণে তোমার হবে জয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑