• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যখন তোমায় আঘাত করি তখন চিনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যখন তোমায় আঘাত করি তখন চিনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যখন তোমায় আঘাত করি তখন চিনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যখন তোমায় আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন লও যে জিনি॥
এ প্রাণ যত নিজের তরে    তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে,
তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।
আলো যখন আলসভরে    নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ কার্তিক, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: এলাহাবাদ
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

যখন তোমায় আঘাত করি তখন চিনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি বিজন ঘরে নিশীথরাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুঃখ যদি না পাবে তো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑