• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি বিজন ঘরে নিশীথরাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি বিজন ঘরে নিশীথরাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি বিজন ঘরে নিশীথরাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি     বিজন ঘরে নিশীথরাতে    আসবে যদি শূন্য হাতে–
          আমি     তাইতে কি ভয় মানি!
          জানি     জানি, বন্ধু, জানি–
          তোমার  আছে তো হাতখানি ॥
          চাওয়া-পাওয়ার পথে পথে   দিন কেটেছে কোনোমতে,
এখন    সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি ॥
          আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
          তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
          জীবনদোলায় দুলে দুলে   আপনারে ছিলেম ভুলে,
এখন    জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥

.

রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩২৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ ফেব্রুয়ারি, ১৯১৮
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আর কি আমি ছাড়ব তোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যখন তোমায় আঘাত করি তখন চিনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑