• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুঃখ যদি না পাবে তো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুঃখ যদি না পাবে তো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ যদি না পাবে তো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ যদি না পাবে তো    
      দুঃখ তোমার ঘুচবে কবে?
বিষকে বিষের দাহ দিয়ে
      দহন করে মারতে হবে।
জ্বলতে দে তোর আগুনটারে,
ভয় কিছু না করিস তারে,
ছাই হয়ে সে নিভবে যখন
      জ্বলবে না আর কভু তবে।
এড়িয়ে তাঁরে পালাস না রে
      ধরা দিতে হোস না কাতর।
দীর্ঘ পথে ছুটে কেবল
           দীর্ঘ করিস দুঃখটা তোর
মরতে মরতে মরণটারে
শেষ করে দে একেবারে,
তার পরে সেই জীবন এসে
      আপন আসন আপনি লবে।

রাগ: বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

দুঃখ যদি না পাবে তো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যখন তোমায় আঘাত করি তখন চিনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যেমন দখিনে বায়ু ছুটেছে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑