• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি মারের সাগর পাড়ি দেব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি মারের সাগর পাড়ি দেব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি মারের সাগর পাড়ি দেব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
আমার  ভয়ভাঙা এই নায়ে ॥
          মাভৈঃ বাণীর ভরসা নিয়ে   ছেঁড়া পালে বুক ফুলিয়ে
তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে ॥
          পথ আমারে সেই দেখাবে যে  আমারে চায়–
আমি    অভয় মনে ছাড়ব তরী, এই শুধু মোর দায়।
          দিন ফুরালে, জানি জানি,   পৌঁছে ঘাটে দেব আনি
আমার  দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে ॥

রাগ: বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

আমি মারের সাগর পাড়ি দেব (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোর শিকল আমায় বিকল করবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑