• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর শিকল আমায় বিকল করবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোর শিকল আমায় বিকল করবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোর শিকল আমায় বিকল করবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোর   শিকল আমায় বিকল করবে না।
তোর   মারে মরম মরবে না ॥
তাঁর    আপন হাতের ছাড়চিঠি সেই যে
আমার  মনের ভিতর রয়েছে এই যে,
তোদের ধরা আমায় ধরবে না ॥
          যে পথ দিয়ে আমার চলাচল
তোর   প্রহরী তার খোঁজ পাবে কি বল্‌।
আমি    তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে,
মোরে   তোর দুয়ারে ঠেকাবে কি রে?
তোর   ডরে পরান ডরবে না ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

তোর শিকল আমায় বিকল করবে না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমায় দাও গো বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি মারের সাগর পাড়ি দেব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑