• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি।
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি?।
রৌদ্রদাহ হলে সারা       নামবে কি ওর বর্ষাধারা,
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি?।
              যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে।
অভিমানের কালো মেঘে   বাদল হাওয়া লাগবে বেগে,
নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি?।

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1920
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সাহানা দেবী

বাহিরে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি মারের সাগর পাড়ি দেব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গুড়ের প্যানকেক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑