• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার        দুঃখ আমার অসীম পাথার   পার হল যে, পার হল।
তোমার     পায়ে এসে ঠেকল শেষে,   সকল সুখের সার হল ॥
এত দিন    নয়নধারা    বয়েছে    বাঁধনহারা,
কেন বয়   পাই নি যে তার   কূলকিনারা–
আজ         গাঁথল কে সেই অশ্রুমালা,   তোমার গলার হার হল ॥
তোমার     সাঁঝের তারা ডাকল আমায়   যখন অন্ধকার হল।
বিরহের   ব্যথাখানি   খুঁজে তো   পায় নি বাণী,
এত দিন   নীরব ছিল শরম মানি–
আজ         পরশ পেয়ে উঠল গেয়ে,   তোমার বীণার তার হল ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার আঁধার ভালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যারে নিজে তুমি ভাসিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑