• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যারে নিজে তুমি ভাসিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যারে নিজে তুমি ভাসিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যারে নিজে তুমি ভাসিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যারে    নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে
তারে   ডাক দিলে আজ কোন্‌ খেয়ালে
                   আবার তোমার ও পার হতে ॥
          শ্রাবণ-রাতে বাদল-ধারে উদাস ক’রে কাঁদাও যারে
          আবার তারে ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে ॥
          এ পার হতে ও পার ক’রে    বাটে বাটে ঘোরাও মোরে।
          কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা,   এই কি তোমার একই খেলা–
          লাগাও ধাঁধা বারে বারে এই আঁধারে এই আলোতে ॥

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ বৈশাখ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মে, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

যারে নিজে তুমি ভাসিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমায় দাও গো বলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑