• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার আঁধার ভালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার আঁধার ভালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার আঁধার ভালো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার    আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে ॥
  আলোরে যে লোপ ক’রে খায় সেই কুয়াশা সর্বনেশে ॥
  অবুঝ শিশু মায়ের ঘরে   সহজ মনে বিহার করে,
  অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে ॥
তোমার  পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা।
যারা      পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা–
ওরা      ডাকে আমায় পূজার ছলে,   এসে দেখি দেউল-তলে–
  আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে ॥


রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: সাহানা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এবার দুঃখ আমার অসীম পাথার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑