• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার   সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন–
                   আমার   ব্যথার পূজা হয় নি সমাপন ॥
          যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,
                   সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,
          তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন–
                   আমার   ব্যথার পূজা হবে সমাপন ॥
          অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,
                   মনের মাঝে উঠেছে আজ ভ’রে।
          যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,
                   আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,
          অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন–
                   আমার   ব্যথার পূজা হবে সমাপন ॥

রাগ: মিশ্র ভীমপলশ্রী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑