• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
                   ওগো অন্তরযামী ॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে   তোমার চরণে নমিয়া পুলকে
মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী
                   ওগো অন্তরযামী ॥
দিনের কর্ম সাধিতে সাধিতে   ভেবে রাখি মনে মনে
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি ব’সে ঘরে   তোমার নিশীথবিরামসাগরে
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি
                   ওগো অন্তরযামী ॥

রাগ: বাগেশ্রী-বাহার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রতিদিন আমি হে জীবনস্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑