• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রতিদিন আমি হে জীবনস্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রতিদিন আমি হে জীবনস্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতিদিন আমি হে জীবনস্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতিদিন আমি হে  জীবনস্বামী,
       দাঁড়াব তোমারি সম্মুখে।
করি জোড়কর, হে ভুবনেশ্বর,
       দাঁড়াব তোমারি সম্মুখে।
          তোমার অপার আকাশের তলে
                   বিজনে বিরলে হে–
          নম্র হৃদয়ে নয়নের জলে
                   দাঁড়াব তোমারি সম্মুখে।
তোমার বিচিত্র এ ভবসংসারে
       কর্মপারাবারপারে হে,
নিখিলজগৎজনের মাঝারে
       দাঁড়াব তোমারি সম্মুখে।
          তোমার এ ভবে মোর কাজ যবে
                   সমাপন হবে হে,
          ওগো রাজরাজ, একাকী নীরবে
                   দাঁড়াব তোমারি সম্মুখে।

রাগ: কাফি
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: এ. এ. বাকে, কাঙ্গালীচরণ সেন, ভীমরাও শাস্ত্রী

প্রতিদিন আমি হে জীবনস্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিশীথশয়নে ভেবে রাখি মনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জাগিতে হবে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑