• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিবিড় ঘন আঁধারে   জ্বলিছে ধ্রুবতারা।
মন রে মোর, পাথারে   হোস নে দিশেহারা ॥
বিষাদে হয়ে ম্রিয়মাণ   বন্ধ না করিয়ো গান,
সফল করি তোলো প্রাণ    টুটিয়া মোহকারা ॥
রাখিয়ো বল জীবনে,   রাখিয়ো চির-আশা,
শোভন এই ভুবনে   রাখিয়ো ভালোবাসা।
সংসারের সুখে দুখে   চলিয়া যেয়ো হাসিমুখে,
ভরিয়া সদা রেখো বুকে   তাঁহারি সুধাধারা ॥

রাগ: সাহানা
তাল: নবতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই মলিন বস্ত্র ছাড়তে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার সকল দুখের প্রদীপ জ্বেলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑