এই মলিন বস্ত্র ছাড়তে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার–
আমার এই মলিন অহংকার॥
দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।
আমার এই মলিন অহংকার॥
এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে–
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
ওরে আয়, সময় নেই যে আর॥
রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Leave a Reply