• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘাটে বসে আছি আনমনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ঘাটে বসে আছি আনমনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটে বসে আছি আনমনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটে বসে আছি আনমনা    যেতেছে বহিয়া সুসময়–
সে বাতাসে তরী ভাসাব না    যাহা তোমা-পানে নাহি বয় ॥
দিন যায় ওগো দিন যায়,    দিনমণি যায় অস্তে–
নিশার তিমিরে দশ দিক ঘিরে   জাগিয়া উঠিছে শত ভয় ॥
ঘরের ঠিকানা হল না গো,   মন করে তবু যাই-যাই–
ধ্রুবতারা তুমি যেথা জাগ     সে দিকের পথ চিনি নাই।
এত দিন তরী বাহিলাম       যে সুদূর পথ বাহিয়া–
শত বার তরী ডুবুডুবু করি     সে পথে ভরসা নাহি পাই ॥
তীর-সাথে হেরো শত ডোরে  বাঁধা আছে মোর তরীখান–
রশি খুলে দেবে কবে মোরে,   ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়া   দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবে   মহাসাগরের কলগান ॥

রাগ: গৌরী-পূরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

ঘাটে বসে আছি আনমনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার মন তুমি, নাথ, লবে হরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই মলিন বস্ত্র ছাড়তে হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑