• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মন তুমি, নাথ, লবে হরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার মন তুমি, নাথ, লবে হরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
          আমার   মন তুমি, নাথ, লবে হ'রে
          আমি    আছি বসে সেই আশা ধরে ॥
নীলাকাশে ওই তারা ভাসে,      নীরব নিশীথে শশী হাসে,
আমার   দু নয়নে বারি আসে ভরে--     আছি আশা ধরে ॥
স্থলে জলে তব ধূলিতলে,      তরুলতা তব ফুলে ফলে,
                   নরনারীদের প্রেমডোরে,
নানা দিকে দিকে নানা কালে,    নানা সুরে সুরে নানা তালে
          নানা মতে তুমি লবে মোরে--     আছি আশা ধরে ॥
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি মম মন চাহে জীবনবন্ধুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ঘাটে বসে আছি আনমনা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑