• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যতবার আলো জ্বালাতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যতবার আলো জ্বালাতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যতবার আলো জ্বালাতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যতবার আলো জ্বালাতে চাই
       নিবে যায় বারে বারে।
আমার জীবনে তোমার আসন
       গভীর অন্ধকারে।
                    যে লতাটি আছে শুকায়েছে মূল
                    কুঁড়ি ধরে শুধু, নাহি ফোটে ফুল,
                    আমার জীবনে তব সেবা তাই
                           বেদনার উপহারে।
পূজাগৌরব পুণ্যবিভব
       কিছু নাহি, নাহি লেশ,
এ তব পূজারী পরিয়া এসেছে
       লজ্জার দীন বেশ।
                    উৎসবে তার আসে নাই কেহ,
                    বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ–
                    কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া
                           ভাঙা মন্দির -দ্বারে।

রাগ: কামোদ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ জ্যৈষ্ঠ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: তিনধরিয়া
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

যতবার আলো জ্বালাতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আবার এরা ঘিরেছে মোর মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑